× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মেহেরপুরে জালনোট মামলায় এক ব্যাক্তির ৭ বছর কারাদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১১-০৯-১৭):  মেহেরপুরে জালনোট পাচার মামলায় ফজলুল হক (৫৫) নামের এক ব্যাক্তির ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

গতকাল সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত ফজলুল হক মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত মেছের শেখের ছেলে।

মামলার এজহারে জানা যায়, ২০১২ সালের ৭ জুন গাংনী র‌্যাব-৬ ক্যাম্পের এসআই দেওয়ান ফজলুল হক ১৭টি ১ হাজার ও ৪০টি ৫শ টাকার জাল নোটসহ তাকে আটক করে। পরে মুজিবনগর থানায় তার নামে মামলা করা হয়। মামলায় ১৫ জনের সাক্ষি গ্রহন করা হয়।

মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল জাব্বার এবং আসামী পক্ষে গোলাম মোস্তফা, খন্দকার একরামুল হক হীরা ও শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..