মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা) জেলা শাখার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকালে জেলা জাগপার আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পীস এ্যাম্বসেড ও শিক্ষকনেতা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জলা জাগপার যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, আইপিওয়াইজি-এর জেলা শাখার সাধারন সম্পাদক মিয়ারুল ইসলাম,আব্দুস ছাত্তার মুক্তার, কালবের সভাপতি রবিউল ইসলাম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়াজেদুল হক, আশাদুল হক, শামীম রেজা, আসাদুজ্জামান বিটু, , আব্দুল মজিদ, মাজেদুল হক, আব্দুর রশিদসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে পীস এ্যাম্বসেডর জাকির হোসেন বলেন দেশের উন্নয়ন ও জনকল্যাণে রাজনীতিবীদদের একযোগে কাজ করতে হবে। রাজনীতিবীদদের অবশ্যই দূরদৃষ্টি সম্পূর্ণ ও বিচক্ষন হতে হবে। বাংলাদেশকে বিশ্বের বুকে নিজের অবস্থান নিতে হলে রাজনীতিবীদদের উন্নত চিন্তাশীলের অধিকার হতে হবে। আলোচনা শেষে অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয় এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।