× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

মেহেরপুরে জাগো বাঙালী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর :
মেহেরপুরে জাগো বাঙালী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ মাঠে ওই খেলার উদ্বোধন করেন জাগো বাঙালীর সভাপতি সালেহীন আলম অংকুর। উদ্বোধনী খেলায় বাংলার লাঠিয়াল একাদশ ৭ উইকেটে জয়লাভ করেন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিয়ার একাদশ। তারা নির্ধারিত ১৪ ওভারের খেলায় ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাহিদ সর্বোচ্চ ৫২ রান করেন। প্রতিপক্ষ বাংলার লাঠিয়াল দলের সজিব ৩টি উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে ব্যাট হাতে নিয়ে বাংলার লাঠিয়াল ১৩ ওভার ৩ বলে মাত্র ৩টি উইকেট হারিয়ে ১২০ রান করেন। দলের পক্ষে রুবেল ৮৩ রান করে অপরাজিত থাকেন। ডিয়ার একাদশর আরিফ একাই ২ টি উইকেট লাভ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জাগো বাঙালী সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক শুভ্র, কাষাধ্যক্ষ রাকিব, ক্রীড়া সম্পাদক রুবেল, সাংগাঠনিক  সম্পাদক সুজন, সহসাংগাঠনিক সম্পাদক মোহন, সদস্য আশিক,  শ্যামল, আরিফুল, বিপ্লব, রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..