× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মেহেরপুর -১ আসনে মনোনয়ন লাভ করায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে মেহেরপুরে নেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলার প্রবেশ দ্বার সদর উপজেলার দরবেশপুর থেকে শোভাযাত্রা সহকারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর নেওযা হয়।

এ সময় নতুন দরবেশপুর, বারাদী, রাজনগর, আমঝুপিসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন। এর আগে দুপুরের পর থেকে মেহেরপুর ও মুজিবনগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মেহেরপুরের প্রবেশ দ্বার নতুন দরবেশপুরে সমবেত হন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকা থেকে মেহেরপুর জেলার প্রবেশ দ্বারে এসে পৌঁছালে নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানান। পরে তিনি ছাদ খোলা একটি জিপে করে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

দরবেশপুর থেকে মেহেরপুর পর্যন্ত “জয় বাংলা, জিতবে আবার নৌকা ” স্লোগানে মুখরিত করে রাখে এলাকা। এরপরে জনপ্রসন প্রতিমন্ত্রী সন্ধ্যার পর তার বাসভবনে এসে পৌঁছালে সেখানে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন,মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু,মেহেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবি,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, আব্দুল্লাহ আল মামুন তূর্য প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..