× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মেহেরপুরে চাকুরি জাতীয়করণের দাবিতে এক্সট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন’র আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ , মেহেরপুরঃ  “জাতীয়করণের দাবি ছাড়বোনা, কোন বাধা মানবোনা” এই শ্লোগানকে সামনে রেখে চাকুরী জাতীয়করণের দাবীতে মেহেরপুরে আলোচনা সভা করেছে এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন।

শনিবার দুপুরে মেহেরপুর রেজিস্ট্রি অফিস হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশনের মেহেরপুরে জেলার সভাপতি মিজানুর রহমান হিরন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশননের সভাপতি ছালমা আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঝিনাইদহ জেলার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ , চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

সভায় বক্তারা বলেন দীর্ঘ দিন ধরে নকল নবিসরা রেজিস্ট্রি অফিসে কাজ করে আসছেন। এজন্য তারা যে সম্মানি পান তা পর্যাপ্ত নয়। আবার মাসের পর মাস সম্মানি বন্ধ থাকার পর এক সাথে সম্মানি পান। ফলে পরিবার পরিজনদের নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। দীর্ঘ কয়েক বছর ধরে চাকুরী জাতীয়করণের দাবী করে আসছেন তারা। দাবী পূরন করা না হলে আগামীতে কঠর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। । সভায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়ার নকল নবিসরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..