মেহের আমজাদ,মেহেরপুর ঃ(০২-১০-১৬) জাতীয় সঙ্গীত-এর সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার ৪র্থ তম সস্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে শহরের মালোপাড়া জেলা কমিউনিস্ট পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সস্মেলন অনুষ্ঠিত হয়। সস্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেহেরপুর জেলা কমিটির সদস্য মশিউজ্জামান বাবু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্র কমিটির সদস্য এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান । বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমিটির আহবায়ক মোস্তফা ইকবাল স্বপন, জেলা কমিটির সদস্য কমরেড জালাল উদ্দিন,শহিদুল ইসলাম কানন সহ অন্যান্যরা। সস্মেলন শেষে কমরেড জালাল উদ্দীনকে সভাপতি এবং মোস্তফা ইকবাল স্বপনকে সাধারণ সম্পাদক করে কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।




