× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মেহেরপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের মানববন্ধন ও স্মারক লিপি পেশ

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০২/০৩/১৬):বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উচ্চতর গণিতের ২য় পাঠে সিলেবাস বর্হিভূত প্রশ্ন আসার প্রতিবাদে মানব বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা।

বুধবার দুপুরে তারা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানব বন্ধন করে। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করে।
তাদের অভিযোগ চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার উচ্চতর গণিতের ২য় পাঠে সিলেবাস বর্হিভূত প্রশ্ন হয়েছে।

মোট ৪৫ নম্¦রের মধ্যে ৩৩ নম্বর সিলেবাস বর্হিভূত এবং মাত্র ১২ নম্বরের প্রশ্ন সিলেবাস হতে করা হয়েছে। যা পাশ যোগ্য নম্বর হতে কম। তারা এর প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছে।
পরীক্ষার্থী কামরুল হাসান সোহানের নেতৃত্বে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল পরীক্ষার্থী রঞ্জিত সরকার, তুহিন হোসেন, আল রাব্বি, রাফিউল কবীর, জাহিদ হাসান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..