× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

মেহেরপুরে একুশে বই মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৭-০২-১৭) মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলা ২০১৭-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে শহীদ ড.সামছুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নুর এ আলম, মোহাম্মদ আরিফ হোসেন, মেহেরপুর জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এ.এস.এম ফরিদউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবরের বই মেলায় মোট ১৫ টি স্টল দেওয়া হয়েছে ।

এদিন শুক্রবার সন্ধ্যা রাতে বই মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ সামছুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে  সাংস্কৃতিক অনুষ্ঠানে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম সেখানে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..