মেহের আমজাদ,মেহেরপুর(১৫-১২-১৭)ঃ জেরুজালেমকে ইজরাইলের রাজধানী ঘোষনা করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আদম আলীর সভাপতিত্বে শহরের নতুনপাড়া মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব আলহাজ¦ মাও. আব্দুল কাদের, জেলা সেক্রেটারি প্রভাষক খাদেমুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি মাও. ফায়সাল, মুজিবনগর উপজেলা সভাপতি মাও. তাজুল ইসলাম প্রমুখ।
এর আগে সেক্রটারি প্রভাষক খাদেমুল ইসলামের নেতৃত্বে শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




