আটোয়ারীতে কিশোরের মৃতদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিখোঁজের একদিন পর মো. লাবু (১৩) নামে এক কিশোরের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাথরতোলা গ্রামে পার্শ্ববর্তী পুকুর থেকে মো. লাবুর মৃতদেটি উদ্ধার করা হয়। নিহত লাবু পাথরতোলা গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে। সে বার আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, সোমবার বিকেলে লাবু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এরপর সন্ধ্যায় সে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পুকুরে ডুবে যেতে পারে এমন সন্দেহে গভীর রাতে পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেয়। মঙ্গলবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এনে পুকুরের তলদেশ থেকে মো. লাবুর মৃতদেটি উদ্ধার করা হয়। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর আলী জানান, উদ্ধারের পর মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।