মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর (০১-১০-১৮) :  ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও প্রবীন হিতৈষী সংঘের যৌথ আয়োজনে প্রবীণ দিবস পালন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রবীন হিতৈষী সংঘের সভাপতি রমেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার লিয়াকত হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সদস্য কাপ্টেন (অব:) আব্দুল মালেক, হায়দার আলী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।