× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

 

মেহের আমজাদ , মেহেরপুর :অধিকার মর্যাদায়, নারী পুরুষ-সমানে সমান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক’র কার্যালয়ের সামনে থেকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং জেলা জাতীয় মহিলা সংস্থ্ার সহযোগিতায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন’র নেতৃত্বে একটি র‌্যালি বের হয় ।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন

, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা , জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও কর্মি সুফিয়া আক্তার জামিলা , রোজিনা খাতুন প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের সমাজে নারীরা বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। নারী ও পুরুষের বৈষম্য দূরীকরণের পাশাপাশি নারীদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আলোচনাসভা শেষে পাঁচজন অসহায় ও দুস্থ নারীকে পাঁচটি সেলাই মেশিন প্রদান করা হয় ।
র‌্যালি ও আলোচনা সভায় জেলার এনজিও, নারী সংগঠনসহ সরকারী-বেসরকারী অফিসের বিভিন্ন পেশায় কর্মরত নারীরা মানববন্ধনে অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..