× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরের ৪গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা লুট

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের  ৪ গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা লুটে নিয়েছে অজ্ঞান পাটি। এ ঘটনায় ওই গরু ব্যবসায়ীদের ২লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পাটির সদস্যরা।

শনিবার দিবাগত রাতে ঢাকার গাবতলি পশু হাটে গরু বিক্রি শেষে জে.আর পরিবহনের একটি বাসে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে|

গরু ব্যবসায়ীরা হলেন, মৃত কালুর ছেলে আব্দুল মজিদ(৫২), হাবেল উদ্দিনের ছেলে আসাদুল হক (৩৫), হামেল উদ্দিনের ছেলে কলিম উদ্দিন (৩৪) এবং জিয়াউদ্দিনের ছেলে কামাল হোসেন (৪০) |

গরু ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, গাবতলি হাটে গরু বিক্রি শেষে শনিবার রাত সাড়ে ৮টার সময় জে আর পরিবহনে করে মুজিবনগরের উদ্দ্যেশে তারা রওয়ানা দেন| সকালে ঘুম ভেঙে দেখেন মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গাড়ির মধ্যেই তারা চারজন পড়ে আছেন| পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলে জ্ঞান ফিরে আসে| গরু ব্যবসায়ীরা আরো জানান, তাদের কাছে থাকা গরু বিক্রির ২ লাখ টাকাসহ খুচরা কিছু টাকা ছিল কিছুই আর নেই|

জে আর পরিবহনের ওই গাড়ির সুপারভাইজার তুষার হোসেন বলেন, তারা ঢাকা থেকে বাসে উঠেছিলেন| মাগুরায় পৌছানোর পর তিনি খেয়াল করেন তারা বিবস্ত্র অবস্থায় গাড়ির মধ্যে ঘুমিয়ে আছে| আনেক ডাকাডাকির পরও তাদের জ্ঞান না ফিরলে গাড়ি মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে পৌছালে পুলিশের সহায়তায় তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় |

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করেছেন |


এ ক্যটাগরির আরো খবর..