মেহেরপুরের স্কুল-কলেজের ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মেহের আমজাদ,মেহেরপুর (০২/১১/১৫) :
মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের কতিপয় শিক্ষক দ্বারা ছাত্রী নিপিড়ন ও যৌন হয়রানির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। মানববন্ধনে বক্তারা বলেন- মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রতিনিয়িতই ছাত্রীরা যৌন নিপিড়নের শিকার হচ্ছে। কিন্তু ছাত্রীরা লজ্জায়র মুখ খুলতে পারছেনা। বিশেষ করে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, সহকারি শিক্ষক সৌরভ ও মিন্টু এবং সরকারি মহিলা কলেজের প্রভাষক সাদিকসহ কয়েক জন শিক্ষক দ্বারা ছাত্রীরা নানাভাবে নিপিড়নের শিকার হচ্ছে। অনতিবিলম্বে এসব অপকর্ম বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী ও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। মঙ্গলবার তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করবেন বলে জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন আরো জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।