× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও ঠিকাদার রুমেলের বিরুদ্ধে দুদকের মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

মেহেরআমজাদ,মেহেরপুর (০২/১১/১৫) :
মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এ্যাপোলো কনস্ট্রাকশন ফার্মের সত্ত্বাধিকারী ইব্রাহিম আদেল রুমেলের বিরুদ্ধে সোমবার দুপুরে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া। পৌর এলাকায় নির্মানের ইট দিয়ে রাস্তা নির্মান ও ঠিকাদার নিয়োগের অনিয়মের মাধ্যমে প্রভাব খাটিয়ে পাঁচ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
গাংনী থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোক্তার হোসেন জানান, তিনটি রাস্তা নির্মানে সিডিউল মোতাবেক এক নম্বর ইট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তার চেয়ে নির্মানের ইট দিয়ে রাস্তা নির্মান করে ঠিকাদার। তারপরও এক নম্বর ইটের কাজের টাকা পরিশোধ করে পৌর কর্তৃপক্ষ। এতে ঠিকাদার ইব্রাহিম আদেল রুমেল ও মেয়র আহম্মেদ আলী পরস্পর জোগসাজসে ৫ লক্ষ ২৬ হাজার ৫৯৬ টাকা আত্মসাত করেন। এ অভিযোগে দ-বিধির ৪০৯/১০৯ ধারায় এবং ১৯৪৭ সালের ০২ নম্বর দুর্ণীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টির রেকর্ডপত্রসহ দুদকের উর্দ্ধতন কর্তৃপক্ষে পাঠালে মামলা দায়েরের অনুমোদন পায় দুদক কুষ্টিয়া। সেমতে গাংনী থানায় মামলাটি দায়ের করেন দূর্র্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলাম মোড়ল।
মামলাটি দুদক তদন্ত করবে বলে জানান ওসি তদন্ত। তবে দুদক পুলিশি সহযোগিতা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
এদিকে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী জানান, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। রাস্তা নির্মান কাজে সম্পৃক্ত থাকেন ঠিকাদার ও প্রকৌশলীবৃন্দ। দূর্নীতির সঙ্গে কোন অবস্থায় তিনি জড়িত নন।


এ ক্যটাগরির আরো খবর..