× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুরের শিল্পী সামাজের উদ্যোগে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর শিল্পী সমাজের আয়োজনে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শিল্প ও সংস্কৃতির জয়যাত্রা অব্যাহত রাখতে “নৌকা মার্কায় ভোট দিন” এই শ্লোগানে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র সহধর্মিণী ও কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি সফিকুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা যুব মহিলালীগের সভাপতি সামিউন বসিরা পলি, সদর থানা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতা,শহর যুব মহিলালীগের সভাপতি রোকসানা কামাল রুনু সহ মেহেরপুরের সাংস্কৃতিক কর্মীরা র‌্যালি ও আলোচনা সভা অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে সংসদ সদস্য’র বাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


এ ক্যটাগরির আরো খবর..