মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০৬-১৭) ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত শহীদের পরিবারের কাছে হস্তান্তর।
সোমবার মেহেরপুর কুটুমবাড়ী হোটেল অ্যান্ড রেস্তরায় জেলা বিএনপি’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত শহীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ওই ঈদ উপহার সামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছার-উল হক, শেখ সাঈদ আহমেদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ রুমা, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম, তাঁতীদল সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফজলু খাঁন, হাবিব ইকবাল, আব্দুস সামাদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।




