ধামইরহাটে রঘুনাথপুর জামে মসজিদের দোতলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার

ধামইরহাটে রঘুনাথপুর জামে মসজিদের দোতলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রঘুনাথপুর জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।

১৫ মার্চ বেলা ১১ টায় রঘুনাথপুর গ্রামে জেলা পরিষদ, নওগাঁ ও গ্রামবাসীর যৌথ সহযোগিতায় ১১ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মানাধীন ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, আওয়ামীলীগ নেতা আবু বক্কর, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির, স্থানীয় মৌলভী আব্দুল মতিন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মেসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাংসদ শহীদুজ্জামান সরকার বলেন, ‘সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে সহযোগিতা করে আসছে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, হিন্দুদের মন্দির সংস্কার সহ সকল ধর্মের অনুসারীদেরই সমানভাবে সরকার মুল্যায়ন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।