× Banner
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা

মেহেরপুরের বামুন্দী থেকে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী সহ চোরাকারবারী আটক

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী থেকে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী সহ মিজানুর রহমান (৩৫) নামের একজন চোরকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ রোববার ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। সে বামুন্দী নিশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, বামুন্দীর নিশিপুর গ্রামের দারোগা পাড়ায় মিজানুর রহমানের নিজ বাড়িতে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী রাখা আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার ( সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন, এস.আই জালালউদ্দিনসহ গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

ওই অভিযানে চোরাকারবারী মিজানুর রহমানের বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ ভারতীয় প্যান্ট পীচ, থ্রী পীচ,গেঞ্জি, ইমিটেশনের গহনাসহ কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাই পণ্য রাখার দায়ে মিজানুরকে আটক করা হয়। পুলিশ সুপার হামিদুল আলম আরো জানান,  আটককৃত ভারতীয় মালামালের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকার মত হবে।


এ ক্যটাগরির আরো খবর..