মেহেরপুরের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে যুবলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হবে। এই লক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকালে পিরোজপুর ঈদগাহ মাঠে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসকেন্দার মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহেদুর রহমান ডাবলু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমাদুল হক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজ কুমার মন্ডল ও সাধারন সম্পাদক আতিয়ার বিশ্বাস। অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কর্মী সফর আলী, জনি বিশ্বাস, জুয়েল রানা, আশাদুল হক, জাব্বারুল, ফিরোজ, মহিবুল, শাহজান, মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।