× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুরের দুটি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ৩১ প্রার্থী

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-১১-১৮) :  মেহেরপুরের দুটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে ১৩ এবং মেহেরপুর-২ আসনে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র হিসেবে ৩ জন এবং মেহেরপুর -২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন।

মেহেরপুর-১ আসন (সদর ও মুজিবনগর)ঃ
আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি ফরহাদ হোসেন,এছাড়া আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি জয়নাল আবেদীন,সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম।

বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপি’র নির্বাহী সদস্য জাকির হোসেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে জেলা সভাপতি আবুল কালাম কাসেমী, জাকের পার্টির পক্ষে সাইদুল আলম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন আহমেদ খান,জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান,কেন্দ্রীয় শ্রমীক কল্যান লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান।

মেহেরপুর-২ আসন (গাংনী)ঃ

আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, এছাড়া আওয়ামীলীগের পক্ষে সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,আওয়ামীলীগ নেতা আহমেদ আলী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,মেজর(অবঃ)শরিফ হোসেন মুকুল।

ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, এলডিপি’র পক্ষে জেলা সভাপতি ও সাবেক এমপি আব্দুল গনি, জেলা জাতীয় পার্টির পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির কিতাব আলী, এনডিএম পাির্টর জাভেদুর রহমান জনি, জাকের পার্টির পক্ষে আলী আকবর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলের পক্ষে আলিমুজ্জমান মনোনয়ন জমা দিয়েছেন।

এই আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি মকবুল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ আতাউল গনি জানান,উৎসব মূখর পরিবেশে মেহেরপুরের দুটি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..