× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

মেহেরপুরের গাংনীতে মৎস্য চাষীকে জবাই করে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ.মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুরে গ্রামে আজিজুল হক (৪৫) নামের এক মৎস্য চাষীকে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ির পাশে পুকুর পাহারা দেওয়ার সময় দূর্বত্তরা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আজিজুল হকের ছেলে কাউছার আলী জানান, তার পিতা প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও পুকুর পাহারা দিতে যায়। সকালের বাড়ি না ফিরলে পুকুরে বাবার সন্ধান করতে গেলে সেখানে জবাই করা লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, তাকে কি কারনে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

স্থানীয়রা জানায়, আজিজুল হক কর্মসংস্থানের জন্য প্রায় ১৫ বছর যাবৎ বিদেশ ছিল। ২ বছর আগে বাড়ি ফিরে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল।


এ ক্যটাগরির আরো খবর..