মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-১১-১৮)
মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোপালনগর তেলপাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাংনী উত্তর পাড়ার সেকেন্দার আলীর ছেলে মাংশ ব্যবসায়ী জুয়েল হোসেন (৩২) ও উপজেলার রুয়েরকান্দি গ্রামের কালু মিয়া (৪২)।

নিহত জুয়েলের মামা আশরাফ আলী জানান, জুয়েল ব্যাবসায়ীক কাজ শেষ করে কাুল মিয়াকে মটরসাইকেল যোগে তার বাড়ি রুয়েরকান্দি গ্রামে পৌছে দিতে যাচ্ছিল। যাওয়ার পথে গাংনীগামী একটি মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটসাইকেল থাকা দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরপরই মারা যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সামসুল আরিফিন জানান, হাসপাতালে আসার আগেই আহতরা মারা গেছেন। তাদের দুজনের মাথায় আঘাত প্রাপ্ত হয়েছিল। এদিকে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পিকআপ ভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ বিষযে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।