× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চাঁদাবাজ নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১৪-০৪-১৭)
মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইটভাটায় দুই চাঁদাবাজ নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে গাংনী-বারাদী সড়কের পাশে গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক অবস্থায় নিহত দু’জনের পরিচয় না পাওয়া গেলেও পরে তাদের পচিয় মিলেছে । বন্দুকযুদ্ধে নিহত দুজনের মধ্যে শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে । ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দু’টি কার্তুজ, ২টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠের মধ্যে থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায়। পুলিশের দলটি সেখানে পৌঁছুলে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে চাঁদবাজ-সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা গুলির জবাব দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় সন্ত্রাসীরা পিছু হটে গেলে সেখান থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
এদিকে বন্দুকযুদ্ধের ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বন্দুকযুদ্ধের সময় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আটকে অভিযানে চলছে।


এ ক্যটাগরির আরো খবর..