× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মেহেরপুরের কাঁঠালপোতা গ্রামে যুবলীগের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০৭-১৭) :  বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র,শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, ধর্ম নিরপেক্ষতাসহ চার মুলনীতিকে সামনে রেখে বাংলাদেশ ও আত্মনিভর্রশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে কাঁঠালপোতা গ্রামে যুবলীগের কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বার বিকেলে কাঁঠালপোতা গ্রামে প্লাটর্ফাম চত্তরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব।

পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাহিদ মিয়া, যুগ্ম সম্পাদক শফিউল আযম, যুবলীগ নেতা নাজমুল শাকিব, আঃ জাব্বার খান প্রমূখ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা আঃ খালেক, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাজান আলী, যুবলীগ নেতা মশিউর রহমান মিল্টন, কাউছার আলী, আনিছুর রহমান, জুয়েল রানা, বাহার আলীসহ ইউনিয়নের সকল যুবলীগের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন ,দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবকদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলাই যুবলীগের উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..