ক্রীড়া ডেস্ক: তাকে কেন্দ্র করেই প্রতিরক্ষা দেয়াল সাজানোর চেষ্টা করেন প্রতিপক্ষ দলের কোচরা। গোলমেশিন খ্যাত লিওনেল মেসির বিশ্বব্যাপি ভক্তসংখ্যা অগনিত। সুন্দর ফুটবল ও নিখুত কারিকুরির জন্য তার প্রতি ভক্তরা ভালবাসা প্রকাশ করে থাকেন বিভিন্ন উপায়ে। কিন্তু এবার আফগানিস্তানের মুর্তজা আহমদি নামে এক খুদে মেসি ভক্ত অন্যন্য এক উপায়ে মেসির প্রতি ভালবাসা দেখিয়ে বিশ্বমিডিয়ার নজর কেড়েছেন।
আফগানিস্তানের গজনিতে জন্ম নেওয়া আহমাদির বাবা গরিব কৃষক হওয়ায় পুত্রকে জার্সি কিনে দেয়ার মতো সামর্থ্য ছিল না। তারপরও মেসি পাগল পুত্রের আবদার মেটাতে পলিথিনের এক জার্সি বানিয়ে দেন আহমদির বাবা। বাবা আসিফ আর্জেন্টিনার জার্সির মতো সাদা-নীল রঙের প্লাস্টিকের ব্যাগ দিয়েই ছেলেকে তৈরী করে দেন আর্জেন্টিনার জার্সি। প্লাস্টিকের ব্যাগের ওই জার্সির পেছনে কেউ একজন মেসির নাম ও তার জার্সি নম্বর লিখে দেন। এতেই মহাখুশি আফগানিস্তানের এ ছোট্ট ছেলেটি।
ইন্টারনেট ও সামাজিক যোগযোগের কল্যানে সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। পরে সেই খুদে মেসি ভক্তের খোঁজ মেলে আফগানিস্তানে। এখন পর্যন্ত তাকে মেসির সবচেয়ে বড় ভক্ত বলে দাবী করা হচ্ছে। যুদ্ধবিধস্ত দেশে সকল অভাব আর যন্ত্রনাকে উপেক্ষা করে প্রিয় ফুটবলারের প্রতি এই ছোট্ট শিশুটি ভালোবাসা সবাইকে নাড়া দিয়েছে। সেই পাগল ভক্তের সঙ্গে নাকি দেখা করতে পারেন পাঁচ বারের ফিফা ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনাতার তারকার প্রতিনিধি এমনটাই জানিয়েছেন।