× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

মেসি ফের আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুনে চিলির কাছে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হারের পর মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন মেসি।

শুক্রবার এক বিবৃতিতে মেসি বলেন, ‘আর্জেন্টিনা ফুটবলে অনেক সমস্যা দেখতে পাচ্ছি আমি। সেটা আমি আর বাড়াতে চাই না। আমি ক্ষতির কারণ হতে চাই না। আমার লক্ষ্য ছিল যেকোনো উপায়ে সাহায্য করা।’

অবসর নেওয়ার সেই দিনের কথা স্মরণ করে আর্জেন্টিনা ফরোয়ার্ড বলেন, ‘সেদিন (কোপা আমেরিকার ফাইনাল) আমার মাথায় অনেক বিষয় খেলা করেছিল। অবসর নেওয়ার ব্যাপারটা বেশ গুরুত্বের সঙ্গেই ভেবেছিলাম আমি। কিন্তু দেশের প্রতি, এই জার্সিটার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি।’

ভক্তদের ধন্যবাদ জানিয়ে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘আমি সকল ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, যারা চেয়েছিলেন আমি আর্জেন্টিনা দলে খেলা চালিয়ে যাই। আশা করি, আমরা শিগগিরই তাদের আনন্দ দিতে পারব।’

মেসিকে ফেরানোর ব্যাপারে কথা বলতে বৃহস্পতিবার বার্সেলোনায় এসেছিলেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা। আর্জেন্টিনা সমর্থকদের সুখবরের আভাসও আগেই দিয়ে রেখেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমার মনে কোনো সংশয় নেই যে, ও আবার জাতীয় দলের হয়ে খেলতে চায়। ফেরার জন্য ওর মধ্যে আকুলতা দেখেছি আমি।’ পরের দিন মেসি নিজেই সুখবর দিলেন।

সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসিকে রেখেই এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ সময় শুক্রবার রাতে স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ বাউজা।


এ ক্যটাগরির আরো খবর..