× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

মেসি-এমবাপেদের বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
mbappe

দলে বিশ্বকাপের সেরা দুই ফুটবলার। বিশ্বকাপে সর্বোচ্চ দুই গোলদাতা। বিশ্বকাপ ফাইনালে একজনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, অন্যজনের হাতে উঠেছিলো রানারআপের পুরস্কার। ফিফা দ্য বেস্ট পুরস্কার মঞ্চেও একজন প্রথম, অন্যজন দ্বিতীয়। তারা হলেন- লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে।

বিশ্বের সবচেয়ে দামি এবং সেরা দুই ফুটবলার কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন একই ক্লাবে। তবুও সেই ক্লাবের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নেই, ওঠার সম্ভাবনাও নেই, অন্তত এই মৌসুমে। কারণ, ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বেও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো মেসি-এমবাপের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।

প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারতে হয়েছিলো পিএসজিকে। সেই ম্যাচে খেলেছিলেন আরেক বিশ্বসেরা নেইমারও। তিন বিশ্বসেরা মেসি, নেইমার এবং এমবাপে থাকা সত্বেও ঘরের মাঠে সেই ম্যাচে হেরে পিছিয়ে পড়তে হয়েছিলো প্যারিসের দলটিকে।

বায়ার্নের মাঠে পিএসজির প্রয়োজন ছিল ২ গোলের ব্যবধানে জয়। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। প্রথমার্ধে ভালোই লড়াই করতে পেরেছিলো মেসি-এমবাপেরা। দ্বিতীয়ার্ধে গিয়ে খেই হারিয়ে ফেলে। ৬১তম মিনিটে এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ৮৯তম মিনিটে সার্জি জিনাব্রি দ্বিতীয় গোল করে পিএসজির বিদায় নিশ্চিত করে দেন।


এ ক্যটাগরির আরো খবর..