মেরিল্যান্ডের গভর্নর ভারতীয় বংশোদ্ভূত অরুণা মিলার

মেরিল্যান্ডের গভর্নর ভারতীয় বংশোদ্ভূত অরুণা মিলার

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অরুণা মিলার। ৫৭ বছর বয়সি অরুণা মিলার মেরিল্যান্ডের প্রথম অশ্বেতাঙ্গ গভর্নর হতে চলেছেন। তিনি ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী।

জয়ের পর অরুণা মিলার টুইট করেন, “১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর থেকে নাগরিকদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের চেষ্টা করেছি। এই লড়াই আমি কখনও বন্ধ করব না। এবার এই প্রতিশ্রুতি আদর্শ মেরিল্যান্ড তৈরির। যেখানে কেউ কারওর চেয়ে কোনও অংশে পিছিয়ে থাকবে না।”

অরুণ মিলারের বর্তমান বয়স ৫৭ বছর। এই প্রথম কোনও অশ্বেতাঙ্গ প্রার্থী মেরিল্যান্ডের গভর্নর পদে বসলেন। মিলারের সঙ্গেই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওয়েস মুরি। কিন্তু, শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে, রেকর্ড ভোটে জিতেছেন অরুণা মিলার।

১৯৬৪ সালের ৬ নভেম্বর, হায়দরাবাদে জন্মগ্রহণ করেন অরুণা মিলার। তার যখন সাত বছর বয়স, সেই সময়ই তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে। তিনি নিউ ইয়র্কে বড় হয়েছেন। মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএস ডিগ্রি অর্জন করেছেন। ২০০০ সালে তিনি মার্কিন নাগরিক হন। নব্বই-এর দশক থেকেই তার রাজনৈতিক কর্মজীবনের সূত্রপাত। সেই সময় তিনি ক্যালিফোর্নিয়া, হাওয়াই এবং ভার্জিনিয়াতে স্থানীয় সরকারগুলির জন্য একজন পরিবহণ প্রযুক্তিবিদ হিসেবে কাজ করেছেন। ১৯৯০ সালে তিনি মেরিল্যান্ডে চলে আসেন। সেখানে তিনি পরিবহণের মন্টগোমারি কাউন্সিল ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছেন।

অরুণা মিলার বেশ কয়েকবার আইনসভার প্রতিনিধি হয়েছেন। ২০১০ এবং ২০১৮ সালের মধ্যে, মিলার মেরিল্যান্ড হাউস অফ ডেলিগেটসে ১৫তম জেলার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালে, মেরিল্যান্ড রাজ্যের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ডেভিড ট্রনের কাছে পরাজিত হন। গত ৮ নভেম্বর রাতে, মুরি এবং মিলারকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের প্রচার সমর্থন করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মিলার নির্বাচনের সময় দ্বিদলীয় সমর্থন পেয়েছেন। বেশ কয়েকজন বিশিষ্ট রিপাবলিকান তার হয়ে অর্থ সংগ্রহ করেছেন। আর, তার পক্ষে কথা বলেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।