× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

ডেস্ক

মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি

সরকার গঠনের তিন দিনের মাথায় মেয়াদ উত্তীর্ণ ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনাও।

‎আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যেই সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর প্রথম সভা হয় ২০২০ সালের দোসরা জুন। সে হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১ জুনে। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের ৩ জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২ জুন। আর চট্টগ্রাম সিটির ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি।

‎‎নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের পস্তুতিও এরইমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আাগমী সপ্তাহের মধ্যে কমিশনে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা নেব।’

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনে দায়িত্ব দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময় যেমন আমরা প্রভাবমুক্ত নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা রাখবো।’

‎‎২০২৪ সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিল, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তবর্তী সরকার ১২সিটি, ৩৩০ পৌরসভা, ৩৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..