মেধাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান করলেন সেচ্ছাসেবী সংগঠন সোনারতরী

সোনারতরী রিপোর্টঃ  সোনারতরীর মেধাবৃত্তি প্রদান, গুণীজন সম্মাননা এবং কবি ভীষ্মদেব বাড়ৈ এর শতাব্দীর সিঁড়ি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন সেচ্ছাসেবী সংগঠন সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন- মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮, গুণীজন সম্মাননা প্রদান এবং কবি ভীষ্মদেব বাড়ৈ এর শতাব্দীর সিঁড়ি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী সদানন্দ বিশ্বাস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনারতরীর রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ।

শুক্রবার, সকাল ১০ ঘটিচায়, জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ, উজিরপুর, বরিশাল প্রাঙ্গণে সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন প্রতি বছরের ন্যায় এবারেও হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের মাধ্যমে- মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং কবি ভীষ্মদেব বাড়ৈ এর শতাব্দীর সিঁড়ি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রী সদানন্দ বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. শ্রী বিনয় ভূষণ রায়, অধ্যক্ষ, জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জিতেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী ভীষ্মদেব বিশ্বাস, শ্রী সতীশ চন্দ্র বাড়ৈ এবং শ্রী স্বদেশ চন্দ্র বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম, সহ-সভাপতি শ্রী বিমলেন্দু সমদ্দার, উপদেষ্টা শ্রীমতি চন্দনা বিশ্বাস, শ্রী বিবেকানন্দ বৈদ্য, শ্রী প্রণয় কান্তি বিশ্বাস, শ্রী নারায়ণ মজুমদার, শ্রী সুবোধ চন্দ্র সরকার, শ্রী লিটন বিশ্বাস, কবি লিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রী নিখিল চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে তিন জন মহান ব্যক্তিত্ব- প্রয়াত নরেন্দ্র নাথ বিশ্বাস (মরণোত্তর), প্রয়াত বলরাম বিশ্বাস (মরণোত্তর) এবং ড. শ্রী বিনয় ভূষণ রায়কে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষা সম্মাননা-২০১৮ প্রদান করা হয়। সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি শাল চাদর এবং একটি সনদ পত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে কবি ভীষ্মদেব বাড়ৈ এর শতাব্দীর সিঁড়ি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. শ্রী বিনয় ভূষণ রায় এবং বইটির উপর বিশদ আলোচনা করেন সোনারতরীর সাধারণ সম্পাদক শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম। পরিশেষে সোনারতরীর পক্ষ হতে বিভিন্ন জেলার ১৪ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ এবং মাসিক মেধা বৃত্তির ব্যবস্থা করা হয়।

সমাপনী বক্তব্যে সোনারতরীর রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সোনারতরীর জন্য সবার আশির্বাদ এবং আর্থিক সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।