পূবালী ব্যাংকে চাকুরির খবর

পূবালী ব্যাংকে চাকুরির খবর

বাংলাদেশের অন্যান্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পূবালী ব্যাংকটি অন্যতম। আপনারা যারা পূবালী ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে।

পদের নাম: প্রধান মার্কেটিং কর্মকর্তা (জেনারেল ম্যানেজার সমমান)।

আবেদন যোগ্যতা :  কমপক্ষে ১৮ বছর ব্যাংকিং/ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার/ ভাইস প্রেসিডেন্ট বা সমমান পদ মর্যাদায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেটিং বিভাগে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মার্কেটিংয়ে মেজর নিয়ে মাস্টার্স/ এমবিএ পাস করতে হবে। একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগে থাকা যাবে না। প্রার্থীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না।

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে ডাকযোগে। সিভি, কভার লেটার ও একাডেমিক ও প্রফেশনাল সার্টিফিকেটের কপি পাঠাতে হবে জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক লিমিটেড, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।