× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস : মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেস ক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন মেডিক্যাল কলেজে ভর্তিচ্ছু সাধারন শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা অবিলম্বে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর তথা সারাদেশ অচল করে দেওয়া হবে বলে হুমকি দেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে হিমা, সাদিয়া, ইকবাল, শুভ, ফাহাদ, কেয়া, কলি ও তিশা বক্তব্য রাখেন। এতে শিক্ষার্থীদের অবিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেনি পেশার মানুষ যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..