মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষিৎ চৌধুরী বলেন, পরীক্ষার পর অল্প সময়ের মধ্যেই ফল করা হলো। তিনি বলেন, পরীক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (http://result.dghs.gov.bd) পরীক্ষার ক্রমিক নম্বর দিয়ে ফল জানা যাবে।

গত শুক্রবার মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯০ হাজার ছাত্রছাত্রী অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।