× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে মিলল মেছোবাঘের মরদেহ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
মেছোবাঘের মরদেহ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি মেছোবাঘের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মোছোবাঘের ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের বসুরহাট টু হাজারীহাট সড়ক থেকে এই মেছোবাঘের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মেছোবাঘটি মারা যায়। এরপর মেছো বাঘের মরদেহটি রাস্তায় পড়ে ছিল। পরে শুক্রবার সকাল ৯টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘের মরদেহটি উদ্ধাের করে নিয়ে যায়।

বন বিভাগের কোম্পানীগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন মেছো বাঘের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মেছোবাঘের জাত, গোত্র নির্ণয়ের জন্য ময়না তদন্ত করা হবে। শুক্রবার সকাল ১০টার দিকে মোছোবাঘের মরদেহের ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..