× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

মেঘনায় যাত্রীবাহী বোট ডুবি: নিখোঁজ ১

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
মেঘনায় যাত্রীবাহী বোট ডুবি

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ২৪ জন যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে।  তবে এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন।   নিখোঁজ ব্যক্তি নাম মো.শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন জানান, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত বোট ছেড়ে যায়। মেঘনা নদীল মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত বোটটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্ত এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, আজকে নদী উত্তাল রয়েছে।  তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..