× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মেক্সিকোয় একটি বাস নদীতে পড়ে গেছে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ফুটবল খেলোয়াড় ও সমর্থকসহ ২০ জন নিহত হয়েছেন মেক্সিকোয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার মেক্সিকোর পূর্বে ভেরাক্রজ রাজ্যের আতোইয়াক পৌর শহরে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি যাত্রীদের নিয়ে নির্ধারিত গতির চেয়েও অতিরিক্ত গতিতে ছুটছিল। আতোইয়াক ব্রিজে ওঠার পর  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ব্রিজের বেষ্টনী ভেঙে নদীতে পড়ে যায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাসটি আতোইয়াক নদীর মাঝখানে পড়ে গিয়েছিল। এ ঘটনায় ২০ জন মৃত ও ১০ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি ম্যাচে যোগ দিতে বাসটি খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে যাচ্ছিল। বাসের যাত্রীদের মধ্যে শিশুও ছিল।


এ ক্যটাগরির আরো খবর..