মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর অ্যাকাপুলকো রিসোর্টে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্বঘোষিত পুলিশ বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সকালে স্বঘোষিত পুলিশ সদস্যরা অসদাচরণের অভিযোগে এক তরুণকে আটক করে। ওই ঘটনাকে কেন্দ্র করে পরে পরিস্থিতি বন্দুকযুদ্ধে রূপ নেয়।

স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানায়, আকাপুলকোর দক্ষিণের লা কনসেপশনে কৃষকদের সঙ্গে স্বঘোষিত পুলিশবাহিনীর সংঘর্ষ ঘটে। এতে ১১ জন নিহত হয়। নিহতদের মধ্যে আটজন স্থানীয় বাসিন্দা। বাকিরা স্বঘোষিত পুলিশ সদস্য।

এদিকে, দু`পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সেনাবাহিনী ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে ৩০ জনকে আটক করা হয়।

মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সবচেয়ে বড় শহর আকাপুলকো। মেক্সিকোর সবচেয়ে বড় অপরাধপ্রবণ ওই শহরকে আফিম ও পপি উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে ব্যাপক পরিচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।