মেক্সিকোতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেক্সিকোতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবদান ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পাশপাশি তাঁর স্বপ্নের ‘সোনার-বাংলা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মেক্সিকোসিটিতে বাংলাদেশ দূতাবাস সম্প্রতি টেকনোলজিকো ডি মন্টেরো বিশ্ববিদ্যালয়ের সান্তা ফে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে  বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সেই সাথে বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ভ্যানিয়া রামিরেজ কামাচো, অধ্যাপক আলভারো আলভারেজ ডেলগাডো এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনুষদবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।