× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

দেশের একটি জেলাও রেল নেটওয়ার্কের বাইরে থাকবেনা -রেলমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।দেশের আকাট জেলাও রেল নেটওয়ার্কের বাইরে থাকবেনা । বিএনপির চেয়ারপারর্সন ক্ষমতায় থেকে রেল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন আর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বন্ধ রেলপথ ও কলকারখানা চালু করেছেন। দেশের সকল স্তরে তিনি উন্নয়ন সাধন করে ইতিমধ্যে একজন সফল প্রধান মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

আজ শনিবার বেলা দুই টায় মধুখালী রেলস্টেশনে উপজেলা আওয়ামীগ লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো তিনি বলেন।

তিনি বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশর সকল জেলাকে রেলপথের আওতায় আনতে ইতিমধ্যে ১৬ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। তিনি জানান, মধুখালী হয়ে কামারখালী এবং কামারখালী থেকে মাগুরা নতুন রেলপথ চালুর জন্য সরকার ১হাজার ৫‘শ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। প্রধান মন্ত্রী নির্দেশে তিনি আজ শনিবার বিকালে মাগুরা রেলপথ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বেলা ৩টায় মাগুরার উদ্দেশ্যে রওনা দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু এবং সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিবের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমান, বাংলাদেশ সরকারের ক্রীড়া ও সংস্কৃতিক প্রতি মন্ত্রী এ্যাড. বিরেন সিকদার, প্রধান মন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শেখর, রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো, মোজাম্মেল হোসেন, রেলওয়ের মহা-পরিচালক মো. আমজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী থানা অফিসার ইনটার্জ (ওসি) মো. রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, মহিলা আ‘লীগের সভাপতি সুরাইয়া সালাম, ওয়ার্কার্স পাির্টর কেন্দ্রীয় নেতা মনোজ সাহাসহ উপজেলা ও পৌর এবং ইউনিয়ন আ‘লীগের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..