× Banner
সর্বশেষ
দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন নিজামীর আইনজীবীর

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধের সময় এদেশীয় রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা না করলে, তিন মাসেই মুক্তিযুদ্ধ শেষ হতো বলে মন্তব্য করেছেন, সর্বোচ্চ আদালত। নিজামীর আপিল শুনানিতে এ মন্তব্য করেন আদালত।

এদিকে নিজামী যুদ্ধাপরাধ করলেও তাকে মৃত্যুদণ্ড না দেয়ার আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন, আসামিপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেন, দোষ স্বীকার করে সাজা কমানোর আবেদন যুদ্ধাপরাধের মামলায় এটা প্রথম।

গত বছরের ২৯ অক্টোবর বুদ্ধিজীবী হত্যা’সহ চারটি অপরাধে আলবদরের সর্বাধিনায়ক মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরের মাসে খালাস চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেন এই মানবতাবিরোধী।

বুধবার আসামিপক্ষের শুনানির সময় একাত্তরে এ দেশীয় রাজাকাররা পাক বাহিনীকে সহায়তা না করলে ৩ মাসেই মধ্যে মুক্তিযুদ্ধ শেষ হতো বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। এটাও প্রমাণিত যে, রাজাকার, আলবদররা, পাক বাহিনী সাথে গণহত্যায় লিপ্ত হন।

উত্তরে আসামিপক্ষের আইনজীবীরা, এসব স্বীকার করেও নিলেও শীর্ষ জামায়াত নেতা নিজামী যদি বুদ্ধিজীবী হত্যা, সহ যুদ্ধাপরাধ করেও থাকে, তাহলে বিশেষ বিবেচনায় নিজামীকে মৃত্যুদণ্ড না দেয়ার আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিপক্ষ।

অ্যাটর্নি জেনারেল মনে করেন, আপিল শুনানিতে দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড কমানোর আবেদন মানবতাবিরোধীদের বিচারে এটাই প্রথম।

আগামী ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের এবং ৮ ডিসেম্বর উভয়পক্ষের পাল্টা-পাল্টি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মামলার আপিল শুনানি শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..