× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৃত্যুদণ্ডতেও কমছে না ধর্ষণ, ২০ সালে ১০৭৪ জন নারী ধর্ষণের শিকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
গর্ভবতী গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ

সামাজিকভাবে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি না হলে পরিস্থিতির উন্নতি হবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পরেও কমছে না ধর্ষণ। ২০২০ সালে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ১০৭৪ নারী।

মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান বলছেন, শুধু আইন নয়, প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ এবং বদলাতে হবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি।

আর মনোরোগ বিশেষজ্ঞ ডা. আহমেদ হেলাল বলছেন, পারিবারিক ও সামাজিকভাবে মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের কারণে সহিংসতা রোধ করা যাচ্ছে না। প্রতিদিনই ঘটছে নারী নির্যাতন ও ধর্ষণ। গত ৭ জানুয়ারি ধর্ষণের পর হত্যা করা হয় রাজধানীর মাস্টারমাইন্ড কলেজের শিক্ষার্থী আনুশকাকে।

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে ২০২০ সালে ৩ হাজার ৪৪০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ১০৭৪ জন ধর্ষণ, ২৩৬ জন গণ-ধর্ষণ ও ৩৩ জন ধর্ষণের পর হত্যা ও ৩ জন ধর্ষণের কারণে আত্মহত্যাসহ মোট ১৩৪৬ জন নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করার পরও কমছে না নারীর প্রতি এমন সহিংসতা। মানবাধিকার নেত্রীরা বলছেন, মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা হলেও এটা কার্যকরের হার খুবই কম।

অ্যাডভোকেট এলিনা খান আরও বলেন, সাজা বাড়িয়ে এরকম অপরাধ শেষ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে নৈতিকতা আর মূলবোধ না আসবে ততদিন এমন অপরাধ বন্ধ করা যাবে না।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সিটিটিউট সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, সামাজিক কাঠামোতে যত বেশি আমরা নারীকে সম্মান দেবো আর তার মতামতের মূল্য দেবো। তখনি এমন অপরাধ কমে আসবে। এছাড়াও আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন হওয়া দরকার। পরিবারের ভেতর যখন দেখে নারীকে সম্মান দেয়া হচ্ছে না, তখন প্রাপ্ত বয়সে তারাও নারীকে মূল্য দেয় না। আমাদেরকে বিজ্ঞানসম্মত যৌন শিক্ষা কিছুটা হলেও চালু করতে হবে। না হলে কিন্তু এরকম যৌন অপরাধ চলতেই থাকবে।

শিশু বয়স থেকে নারীর প্রতি সম্মান ও মূল্যবোধের ভিত তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ভূমিকা জরুরি। ধর্ষণ ও যৌন হয়রানীর মতো সামাজিক ব্যাধি ও সহিংসতা থেকে মুক্তি পেতে সচেতনতা ও সামাজিক সংহতি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এ ক্যটাগরির আরো খবর..