× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মৃতের জীবিত হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে গুজব

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২০
মৃতের জীবিত হয়ে ওঠা

ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরের অন্তর্গত রামঘাটে এক মৃতের জীবিত হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়ায়। ৭০ বছর বয়সী শ্রীকৃষ্ণ মাদেসিয়া স্ট্রোক ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে সেখানেই তিনি মারা যান।

হাসপাতাল থেকে তার পরিবার পরিজনেরা নিয়ে যায় শ্মশানে। সেখানে তার মৃতদেহ দাহ করার সময় নাকি তিনি বেঁচে ওঠেন৷

পরিবার সূত্রে দাবি, চিতা সাজিয়ে যখন তার মুখে জল দেওয়া হয় তখন তিনি বেঁচে ছিলেন। সাথে সাথে অ্যাম্বুলেন্স ও একজন বেসরকারি চিকিৎসককে খবর দেয় পরিবার। চিকিৎসক জানিয়েছেন তিনি সেই সময়ের অন্তত তিন ঘণ্টা আগে মারা গিয়েছিলেন। এমনকি ঐ সময় তার দেহে পচনও ধরতে শুরু করেছিল।

যদিও মৃতদেহের বেঁচে ওঠার গুজব হু হু করে ছড়িয়ে পড়ে এলাকায়। শয়ে শয়ে মানুষ ঐ এলাকার ভিড় করেন সামাজিক দূরত্ব বিধি ভুলে গিয়ে। পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে সকলকে স্যানিটাইজ করে বাড়ি ফেরানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..