আব্দুস সালেক মুন্না, মাগুরা: আগামী ৩০ তারিখ মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । ভোটের দিন ঘনিয়ে আসার বিরামহীন ভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা । চলছে প্রচার-প্রচারনার মাইকিং পাড়া-মহল্লাায় , হাটে-বাজারেসহ শহরের বিভিন্ন সর্বত্র স্থানে । পোষ্টারে ,পোষ্টারে ছেয়ে গেছে পৌরসভার ৯টি ওর্য়াডের পাড়া , মহল্লাায়,শহরের বিভিন্ন স্থান । প্রার্থীরা পৌষের কনকনে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলাচ্ছেন গণসংযোগ ও ভোট প্রার্থনা । প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্র“তির পাশাপাশি আগামী পাচঁ বছরে কী কী করবেন সেসব তুলে ধরছেন ভোটারদের কাছে । প্রত্যেক প্রার্থী চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য ।
মাগুরা পৌরসভা নির্বাচনে এবার মূল লড়াই হবে নৌকা- ধানের প্রতীকের । মাগুরা জেলা আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক পৌরসভা মেয়রের পুত্র খুরশীদ হায়দার টুটুল । দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি ইতিমধ্যেই জোরালো ভাবে পৌরসভার ৯ টি ওয়ার্ডের নির্বাচনী পথসভা, গণসংযোগ ও ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন । মেয়র প্রার্থী টুটুল বলেন , আমি নির্বাচিত হলে মাগুরা পৌরসভাকে নতুন রুপে গড়াই চেষ্টা করব । পাশাপাশি পৌরবাসীর সেসব সমস্যা আছে তা সমাধানের জন্য সার্বিক ভাবে কাজ করব । অন্যদিকে, বিএনপির একক প্রাথী হিসেবে ইকবাল আকতার খান কাফুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা গণসংযোগ ও ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন । কিন্তু কোন স্থানে তেমন কোন নির্বাচনী জোরালো পথসভা লক্ষ্য করা যাচ্ছে না ।
মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । এর মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাবিনা ইয়াইমিন, ফরিদা রহমান ,ছবেতারা বেগম , ৪,৫,৬ নং ওয়ার্ডে উম্বিয়া কুলসুম ,সুরাইয়া আহমেদ ,পারভীন আক্তার , মীরা বেগম এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে মনিরা বেগম শাবানা , রাশিদা নাছরিন , ফয়জিয়া আক্তার , অনিতা রানী ( পুতুল , আঙ্গুর ফল, কাচিঁ, ভ্যানিটি ব্যাগ ,চকলেট মৌমাছি ) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা , গণসংযোগ ও ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন ।
অপরদিকে , সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মো: জামিল হোসেন , আসিফ আল আছাব , বাহারুল ইসলাম ,আখিরুন ইসলাম ,আমিনুল ইসলাম ,আবু মিয়া , আজাদ বিশ্বাস , ২ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মনির , সাখাওয়াত হোসেন , মোসলেম উদ্দিন ,রেজাউল ইসলাম রাজা , আ: সামাদ আজাদ , আলী আকবর , ৩ নং ওয়ার্ডে শেখ সেলিম ,নিজাম উদ্দিন , মীর মোস্তাফিজুর রহমান ,মনিরুল ইসলাম , মীর শহীদুল ইসলাম বাবু , আশরাফুজ্জামান শামীম , ৪ নং ওয়ার্ডে শেখ গাজীউর রহমান ,রিয়াদুল হাকিম ,মকবুল ইসলাম মাকুল ,৫ নং ওয়ার্ডে হুমায়ন কবীর , রহুল আমিন , জাহিদূল ইসলাম , ৬ নং ওয়ার্ডে আ: কাদের গণি মোহন , কুতুব উদ্দিন , জাহিদ হোসেন ডি আই , বজলুর রহমান , ৭ নং ওয়ার্ডে সেলিম শেখ , সাকিব হাসান , মুন্তাজ আলী বিশ্বাস , আযুব হোসেন , মিজানুর রহমান ,রেজাউল হক , ফারুক আহমেদ , ৮ নং ওয়ার্ডে শফিউদ্দিন বিশ্বাস , মতিউল ইসলাম চপল ,আশুতোষ সাহা , খন্দকার আরেফিন সালেইন , সোমনাথ বিশ্বাস ,ব্লোল হোসেন এবং ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সির আবুল আছাব , আবু এহিয়া মো: রেজা , সৈয়দ মারুফ হোসেন বাপ্পী ( উট পাখি , পাঞ্ঝাবী , গাজর , পানির বোতল , টেবিল ল্যাম্প , ব্রিজ , ডালিম , ব্ল্যাকবোর্ড , টিউবলাইট , ফাইলকেবিনেট ) প্রতীক নিয়ে জোরালো ভাবে প্রচার-প্রচারণা , গণসংযোগ ও ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন ।
রির্টারিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে , মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৮ শত ৫৯ জন । তার মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৪ শত ১২ জন ও মহিলা ভোটার ৩৩ হাজার ৪ শত ৪৭ জন । মোট ৩২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । ৩২ টি কেন্দ্রের মধ্যে ২৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
২০১১ সালের ২৭ জানুয়ারী মাাগুরা পৌর সভার নির্বাচনে মেয়র নির্বাচিত হন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন। আলতাফ হোসেন সে সময় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদ্য ছিলেন। প্রবীন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন মেয়র থাকা অবস্থায় ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারী মুত্যু রবণ করেন। ১৩ সালের ৬ মে অনুষ্ঠিত হয় মাগুরা পৌর সভার উপ-নির্বাচন। এ উপ-নির্বাচনে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আকতার খান কাফুর মেয়র নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী ও দলের এক অংশের বিরোধিতার কারনে নিকটতম প্রতিদ্বন্দি হয়ে পরাজিত হন আওয়ামীলীগ প্রার্থী প্রায়ত মেয়র আলতাফ হোসেনের পুত্র খুরশিদ হায়দার টুটুল।