স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর কাটার মাস্টার মুস্তাফিজ রহমান তিন উইকেট তুলে নিয়ে বিপদে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কাকে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেটে ১৭৭ রান করেছে শ্রীলঙ্কা।
পাঁচ উইকেট হাতে রেখে ৪৮ রানে এগিয়ে আছে টাইগাররা। টার্গেটটা যে আরো বড় হবে সেটা তো বলাই বাহুল্য। তবে উইকেট নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের জয়টা খুবইসম্ভব।
লক্ষ্য এখন একটাই, যত কম রানে শ্রীলঙ্কার ইনিংসটা গুটিয়ে দেওয়া যায়।আর চতুর্থ দিন সকালে সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপটা ভালোভাবেই সম্পন্ন করে বাংলাদেশ। দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে উইকেট হারিয়েছেন উপুল থারাঙ্গা। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ৪০ বলে ২৬ রান করেন লঙ্কান ওপেনার। এর আগে বিনা উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। থারাঙ্গা যখন আউট হন শ্রীলঙ্কার রান তখন ৫৭।এরপর করুনারত্নে ও কুশল মেন্ডিসের ব্যাটে এগিয়ে চলে শ্রীলঙ্কার স্কোর। লাঞ্চে যাওয়ার আগে এই দুজন স্কোরে ৮০ রান যোগ করেন।বিরতির পরই খেলায় ফিরে আসে বাংলাদেশ। একে একে তিন উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের সর্বপ্রথম বিভ্রান্ত হন কুশল মেন্ডিস।এরপর দীনেশ চান্দিমাল ও চতুরঙ্গ ডি সিলভাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। মাঝে সাকিব ফিরিয়ে দেন গুনারত্নেকে।এর আগে গতকাল সাকিব আল হাসানের শতক ও মোসাদ্দেক হোসেন সৈকতের অর্ধশতকে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে লিড নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবেপ্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৬৭ রান করে মুশফিকের দল। সাকিব ১১৬, সৈকত ৭৫, সৌম্য সরকার ৬১, মুশফিক ৫১ ও তামিম ইকবাল ৪৯ রান করেছেন।গতকাল সারা দিন দারুণ খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সকালে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন সাকিব ও মুশফিক। মধ্যাহ্নভোজের আগে শ্রীলঙ্কার চেয়ে মাত্র ২২ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। বিরতি থেকে ফিরে মুশফিক আউট হলেও লঙ্কান বোলারদের হতাশ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। গতকাল ২ রানে অপরাজিত থাকা মুশফিক আজ ৫০ রান যোগ করেন। হাফ সেঞ্চুরি করার পরই ফিরে যান এই ব্যাটসম্যান। লাকমলের বলে বোল্ড হওয়ার আগে ৫২ রান করেন মুশি।এরপর উইকেটে এসে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈকত। দলীয় ৪২১ রানে সান্দাকানের বলে চান্দিমালকেক্যাচ দিয়ে আউট হন সাকিব। এরপর সৈকত ও মিরাজ মিলে আরেকটা ভালো জুটি বাঁধেন। তবে ব্যক্তিগত ২৪ রানে মিরাজ আউট হওয়ারপর ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। পরের বলে মুস্তাফিজকেও ফেরান হেরাথ। এরপর ৭৫ রানে হেরাথের বলে সৈকত স্টাম্পিং হলে ৪৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনশেষে শ্রীলঙ্কার চেয়ে ১২৪ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। এর আগে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।


