× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বেলুচিস্তানে কয়লা খনি ধসে নিহত ১৬, আহত ৯

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

নিউজ ডেস্কঃ  পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসের ঘটনায় ১৬ জন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন। কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গ্যাস বিস্ফোরণের কারণে ওই ধসের ঘটনা ঘটে। খবর স্ট্রেইট টাইমসের।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী তেল ও গ্যাসসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ৪৫ কিলোমিটার পূর্বে মারওয়ারহ শহরে এই দুর্ঘটনা ঘটে।

কোয়েটায় সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জাওয়েদ শাহওয়ানি বলেছেন, খনির ভেতর জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে ছাদ ধসে পড়লে ১৬ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

শাহওয়ানি বলেন, ওই বিস্ফোরণের সময় খনির ভেতর ২৫ জন শ্রমিক ছিলেন। তবে ওই দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা মৃতদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু যেহেতু তারা অনেক গভীরে চাপা পড়েছে তাই তাদের মৃতদেহ বের করতে সময় লাগবে।

পাকিস্তানের খনিগুলো দুর্বল নিরাপত্তা ও বাতাস বের হওয়ার সুব্যবস্থা না থাকার কারণে কুখ্যাত। এর আগে ২০১১ সালে বেলুচিস্তানে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..