× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মুস্তাফিজ ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের ভিসা পেয়ে বুধবার দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সকাল ১০টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তিনি।

প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ যাত্রার পর স্থানীয় সময় বেলা ৩টায় ইংল্যান্ডে পৌঁছার কথা রয়েছে বাংলাদেশি এই কাটার মাস্টারের। দেশ ছাড়ার আগে সাসেক্সেও শেখার ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সের হয়ে খেলতে যেতে অপেক্ষার অবসান ঘটল মুস্তাফিজের। আইপিএল থেকে দেশে ফিরেই কাউন্টি খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। ইনজুরির কারণে যাওয়া হয়ে ওঠেনি তার। এরপর বিসিবির অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় এ পেসারের। এরপর ইনজুরি থেকে সেরে ওঠার পর ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুলাই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা বিড়ম্বনায় পড়ে ওই সময় যেতে পারেননি তিনি।

২১ জুলাই এসেক্সের বিপক্ষে মাঠে নামার ইচ্ছা ছিল দ্য ফিজের। সে অনুসারে ১৭ জুলাই রওনা হওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেটা সম্ভব হয়নি। অবশেষে বুধবার ইংল্যান্ডের উদ্দেশে বিমানে ওঠেন তিনি।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচ রয়েছে সাসেক্সের। এরপর ২২ জুলাই সারের বিপক্ষে খেলবে মুস্তাফিজের দল। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সমপক্ষে ৭টি ম্যাচ খেলার কথা রয়েছে মুস্তাফিজের। যার মধ্যে তিনটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ। আজ  বিমানে ওঠায় ২১ জুলাইয়ের ম্যাচটি ক্লান্তিজনিত কারণে মিস করতে পারেন তিনি। মিস করতে পারেন ২২ জুলাইয়ের ম্যাচটিও। ২২ জুলাইয়ের পর রয়্যাল লন্ডন ওয়ানডে ক্লাবে আরো চারটি ম্যাচ রয়েছে সাসেক্সের।


এ ক্যটাগরির আরো খবর..