× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মুসাপুর রেগুলেটর শুধুমাত্র মুসাপুরের সমস্যা নয় বৃহত্তর নোয়াখালীর মানুষের জীবন-জীবিকার সাথে জড়িত।

বর্ষায় এ অঞ্চলের মানুষকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সাথে রেগুলেটর নিয়ে আলোচনা হয়েছে, তিনি ২০২৪ সালের বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন এবং সম্পদ হানির বিষয়ে অবগত আছেন। দ্রুততম সময়ে মুসাপুর রেগুলেটর নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

মন্ত্রী আজ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর ও ছোট ফেনী নদীর ভাঙন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

চৌধুরী আরো বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলের সমস্যা চিহ্নিত করে মুসাপুর রেগুলেটর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া রেগুলেটর সাময়িকভাবে সেনাবাহিনীর সহযোগিতায় মেরামত চলছে। দীর্ঘস্থায়ীভাবে কিভাবে এ অঞ্চলের মানুষকে বাঁচানো যায় সে জন্য বৃহৎ আকারের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনের সময় থেকে মুসাপুরের সমস্যার কথা শুনে আসছি। এ এলাকার জনগণ নদী ভাঙনে নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারে দায়িত্ব নেওয়ার পর পানি সম্পদ মন্ত্রীকে বিষয়টা অবহিত করেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত আছেন। সহসাই মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

এ সময় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..