× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নিজস্ব সংবাদদাতা

কুড়িগ্রাম মাদাইখালের কালী পূজোয় মুসলীম নারী শাঁখা সিঁদুর পড়ে ছদ্ম বেশে ভক্তদের স্বর্ণালঙ্কার ছিনতাই – আটক২

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
শাঁখা সিঁদুর পড়ে ছদ্ম বেশে ভক্তদের স্বর্ণালঙ্কার ছিনতাই

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদাইখাল কালী মন্দিরে পূজায় আসা মহিলাদের গলার অলঙ্কার ছিনতাইয়ের সময় দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে পূজারীরা।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিমনগর এলাকার বাসিন্দা সামসুদ্দিনের স্ত্রী আছমা বেগম (৪৫) এবং সুন্দর আলীর স্ত্রী রেশমা খাতুন (২২)।

পূজারীরা অভিযোগ করেন, তারা শাঁখা-সিদুঁর পরে হিন্দু নারীর বেশে মন্দির প্রবেশ করে। সেখানে সুযোগ বুঝে নারী পূজারিদের গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, শনিবার পূজার অষ্টমি ও শেষ দিনে মন্দিরে অনেক বেশি ভক্তের সমাগম ঘটে। এ সুযাগ কাজে লাগিয়ে পূজারীদের ভিড়ে ছদ্মবেশে ঢুকে ছিনতাই করছিল ছিনতাইকারীরা। হঠাৎই সেখান থেকে কয়েকজন মহিলা ভক্ত তাদের স্বর্ণালঙ্কার হারিয়ে গেছে বলে কান্না শুরু করেন।

মুহূর্তেই স্বর্ণালংকার হারানোর খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও দুইজন মহিলা ভক্তের গলা থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় তারা দুইজন নারী ছিনতাইকারীকে ধরে ফেলেন। আটককৃতদের জনরােষ থেকে বাঁচাতে কমিটির হেফাজতে নেয়া হয়। পর নাগেশ্বরী থানা পুলিশের নিকট তাদের সােপর্দ করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..