× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

মুসলিম ব্রাদারহুডের অংশ জামায়াতে ইসলামীর হাতে রক্ত​ লেগে আছে -শ্রিংলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর হাতে রক্ত​ লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। এই চিতাবাঘ তার দাগ বদলাবে না। বলেছেন ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিজয়ের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক বাহিনী’ হিসেবে এই সংগঠনের ভূমিকা ছিল।

সাবেক কূটনীতিক আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে। আলোচনাটি পরিচালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিরকার।

বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এটি সঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..